সোমবার, ৩০ নভেম্বর ২০২৬
Logo
×

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাদের ডাব-ডিম খাইয়ে পুলিশের হাতে তুলে দিলেন যুবদল নেতা নয়ন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটক করে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ডাব ও ডিম খাইয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।

রোববার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ওই পোস্টে তিনি ঘটনার ভিডিও সংযুক্ত করেছেন।

পোস্টে রবিউল ইসলাম নয়ন লেখেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের আটকের পর কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না করে তাদের ডাব ও ডিম খাইয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও লেখেন, যেকোনো ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে তারা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছেন। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নিয়ে শৃঙ্খলা বজায় রেখে আটক ব্যক্তিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার মাধ্যমে আইনের শাসনের প্রতি শ্রদ্ধা দেখানো হয়েছে।

অন্য একটি ঘটনায় ‘হাসিনা আর আসবে না’ লেখা কেক কেটে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে খাইয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ওই পোস্টে নয়ন বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ছাড়াই ওই ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ষড়যন্ত্র ও নাশকতার অপচেষ্টা প্রতিহত করতে তারা সতর্ক থাকলেও সবকিছু শৃঙ্খলা ও আইনের প্রতি শ্রদ্ধা রেখেই পরিচালিত হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com