শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Logo
×

হামলাকারীদের গ্রেফতার ও বহিষ্কারের দাবি ঢাবি সাংবাদিক সমিতির, কর্মসূচির হুঁশিয়ারি

প্রথম সমাচার ডেস্ক ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারশাস্তির দাবিতে তিন দফা দাবি জানিয়েছে

সমিতির পক্ষ থেকে জানানো হয়, তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে
১) হামলাকারীদের দ্রুত গ্রেফতার,
২) সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার,
৩) ঘটনার সুষ্ঠু তদন্তবিচার নিশ্চিত করা
দাবির বিষয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি

অভিযোগ করা হয়েছে, হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর একাধিক নেতাকর্মী অংশ নেননেতৃত্বে ছিলেন হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আবুজার গিফারী ইফাদএছাড়া উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম আল নাসের মিশুক এবং হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সদস্য সচিব মনসুর রাফি

ঘটনায় আরও যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের সদস্য সচিব জুনায়েদ আবরার, বিজয় একাত্তর হল ছাত্রদলের নেতাহল সংসদ সদস্য সুলায়মান হোসেন রবি, ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক সায়িদ হাসান সাদ

এছাড়া মাস্টারদা সূর্য সেন হল ছাত্রদলের আহ্বায়ক মনোয়ার হোসেন প্রান্ত, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সদস্য কারিব চৌধুরীজাহিন ফেরদৌস জামি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক মমিতুর রহমান পিয়াল এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের সদস্য পদপ্রার্থী সানিন সায়েদসহ অর্ধশতাধিক নেতাকর্মী হামলায় জড়িত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে

ঘটনাটি নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে এবং শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছেসংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছে

তথ্যসূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয় নিউজ।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...