সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

স্পিকারের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রথম সমাচার ডেস্ক ০৩ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে আজ তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দেলুয়াহাব সাইদানি।

সাক্ষাতে স্পিকার বলেন, দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তির ওপর দাঁড়িয়ে বাংলাদেশ ও আলজেরিয়ার যৌথ অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

তিনি উল্লেখ করেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে আলজেরিয়ার সমর্থন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করেছে।

স্পিকার আরও বলেন, বিগত ১৬ বছরের শাসনামলে বাংলাদেশে গণতন্ত্র বিপন্ন হয়েছিল এবং বিরোধী দলের ওপর দমন-পীড়ন চালানো হয়েছিল। সেই দীর্ঘ সংগ্রামে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

আলজেরিয়ার রাষ্ট্রদূত বলেন, সর্বশেষ বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে আলজেরিয়ার সরকার ও জনগণ প্রশংসা করেছে।

সাক্ষাতে উভয় পক্ষ ক্রীড়া, কারিগরি সহায়তা, জাহাজ নির্মাণ শিল্প, পোশাক রপ্তানি, শিক্ষা ও জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।

স্পিকার দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং সংসদীয় প্রতিনিধিদলের পারস্পরিক সফরের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আলজেরিয়ান দূতাবাসের প্রতিনিধিদল এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র: জাতীয় সংসদ

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...