সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

কার্জনে ছবি তুলে দেওয়ার কথা বলে আইফোন নিয়ে পালানোর অভিযোগ

প্রথম সমাচার ডেস্ক ১২ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় ঘুরতে আসা কয়েকজন তরুণের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক পোস্টে দাবি করা হয়েছে, এক ব্যক্তি নিজেকে বিশ্ববিদ্যালয়ের “বড় ভাই” পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথা বলেন এবং পরে আইফোন নিয়ে পালিয়ে যান।

পোস্ট অনুযায়ী, বাইরে থেকে কার্জন হল এলাকায় ঘুরতে আসা কয়েকজন তরুণ ছবি তুলছিলেন। এ সময় অভিযুক্ত ব্যক্তি তাদের সঙ্গে পরিচিত হয়ে ছবি তুলে দেওয়ার কথা বলে একটি আইফোন হাতে নেন। পরে সুযোগ বুঝে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়।

ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তাকে শনাক্ত করার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। কেউ তাকে চিনে থাকলে বা কোথাও দেখে থাকলে তথ্য দেওয়ার অনুরোধও জানানো হয়েছে।

ঘটনাটি নিয়ে শিক্ষার্থী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অনেকেই বিশ্ববিদ্যালয় এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার এবং প্রতারণা রোধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...