শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

মহররমে অনুষ্ঠিত হবে আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় জানাজা

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা আগামী মহররম মাসে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। তেহরানের মেয়র আলিরেজা জাকানি এ তথ্য নিশ্চিত করেছেন।

ইরানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মহররম মাসের দ্বিতীয় দশকে খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিক আয়োজন করা হবে। হিজরি ক্যালেন্ডারের এই সময়টি ইংরেজি বর্ষপঞ্জি অনুযায়ী জুন ও জুলাইয়ের মধ্যবর্তী সময়ে পড়বে।

প্রাথমিকভাবে মহররমের শুরুতেই জানাজা আয়োজনের পরিকল্পনা থাকলেও পরে তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে বিলম্বের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এর আগে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

ইরানের রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে দীর্ঘদিন প্রভাবশালী ভূমিকা পালনকারী খামেনির মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়। তার জানাজা ও রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে।

সূত্র: ফার্স নিউজ এজেন্সি

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...