শনিবার, ১৩ জুন ২০২৬
Logo
×

মির্জাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শনী অনুষ্ঠিত

প্রথম সমাচার ডেস্ক ১২ জুন ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

টাঙ্গাইলের মির্জাপুরে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এবং সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP) বাংলাদেশ-এর উদ্যোগে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবন প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন ২০২৬) মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানের বাস্তবায়ন করে মির্জাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি।

প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা উপস্থাপন করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রযুক্তি, পরিবেশ, শিক্ষা এবং সামাজিক সমস্যা সমাধানভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিজ্ঞানমনস্ক ও দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যৎ বাংলাদেশের নেতৃত্ব দিতে তরুণদের প্রযুক্তি ও গবেষণাভিত্তিক শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...