শনিবার, ২৮ নভেম্বর ২০২৬
Logo
×

আফগানিস্তানে স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণ, হতাহত ১০৪

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

আফগানিস্তানে আবারও বিস্ফোরণে শিক্ষার্থীদের প্রাণহানি। পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশের একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছে অন্তত সাত শিক্ষার্থী। গুরুতর আহত হয়েছেন আরও ৯৭ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালের এই আকস্মিক বিস্ফোরণে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় আশপাশের এলাকা, আর হাসপাতালে বাড়ছে স্বজনদের আহাজারি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, এদিন স্থানীয় সময় সকাল ১০টার দিকে কুনারের আন্দার সার এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি বাড়িতে বিস্ফোরণ ঘটে।

কুনার তথ্য ও সংস্কৃতি বিভাগের পরিচালক মৌলভি সামিউল হক জানান, বাড়িটির বাসিন্দারা খনিতে কাজ করেন। তারাই সেখানে ডিনামাইট মজুত করে রেখেছিলেন।

তবে বিস্ফোরণের কারণ ও বিস্তারিত সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য দিতে পারেননি তিনি।

প্রাদেশিক হাসপাতালের প্রধান মাওলা দাদ আলজাজিরাকে বলেন, হতাহতের সংখ্যা প্রাথমিক। আরও তথ্য পাওয়ার পর এই সংখ্যা পরিবর্তিত হতে পারে।

আফগান সরকারের সূত্রের বরাতে সংবাদমাধ্যম পাঝোক আফগান নিউজ জানায়, বিস্ফোরণে সাতজন শিক্ষার্থী নিহত ও ৯৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে জালালাবাদের আঞ্চলিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে, আর বাকিরা কুনারে চিকিৎসাধীন।

পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে তদন্তকারী দল ঘটনাস্থলে কাজ করছে।

এর আগে, গত আগস্টে দেশটির রাজধানী কাবুলের একটি স্কুল চত্বরে হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণে ৯ থেকে ১৪ বছর বয়সি ৪০ জনের বেশি শিশু আহত হয়েছিল।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com