শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বড় সুখবর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে সরকার ভাতা দেবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর দূরদর্শী চিন্তাভাবনা ও সদ্বিচ্ছায় দেশের প্রায় ৮২ হাজার মসজিদের ২ লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ভাতা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মধুপুর জামিয়া হালিমিয়া মাদ্রাসার বার্ষিক ও ইসলাহি মাহফিলে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভার্চুয়ালি যুক্ত হয়ে ধর্মমন্ত্রী এসব কথা বলেন।

ধর্মমন্ত্রী বলেন, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের ভাতা দেওয়ার এ উদ্যোগের মাধ্যমে মসজিদের খেদমতে নিয়োজিত ব্যক্তিদের আর্থিক সহযোগিতা নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি বলেন, হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় হজের বিমানভাড়া কমিয়েছে সরকার।

ধর্মীয় প্রতিষ্ঠান ও আলেমদের কল্যাণে সরকার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে জানিয়ে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীদের খরচ কমানোসহ ধর্মীয় অঙ্গনের মানুষের কল্যাণে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মধুপুরের পীর হজরত মাওলানা আব্দুল হামিদসহ দেশের সব আলেমদের প্রতি দেশের শান্তি, স্থিতিশীলতা ও কল্যাণের জন্য দোয়া করার আহ্বান জানান ধর্মমন্ত্রী।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com