শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

সাপ্তাহিক ছুটির দিনটি কেমন যেতে পারে, জেনে নিন রাশিফলে

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কর্মক্ষেত্রের ব্যস্ততা, নতুন সিদ্ধান্ত, অর্থনৈতিক চড়াই-উতরাই বা সম্পর্কের টানাপোড়েন; প্রতিটি রাশির জাতক-জাতিকার জন্য আজকের দিনটি নিয়ে আসতে পারে ভিন্ন ভিন্ন অনুভূতি ও অভিজ্ঞতা। কারও বাণিজ্যিক উন্নতির জোরালো সম্ভাবনা থাকলেও কারও ক্ষেত্রে অর্থব্যয় বা পারিবারিক অস্বস্তি দেখা দিতে পারে। অন্যদিকে প্রেমের সম্পর্কে যেমন শুভসূচনার আভাস রয়েছে, তেমনই রয়েছে সতর্ক থাকার বার্তাও।

একনজরে দেখে নেওয়া যাক শুক্রবারের (২৭ নভেম্বর) রাশিফলে আপনার ভাগ্যে কী থাকতে পারে:

সকালের দিকে ব্যক্তিগত সম্পর্ক থেকে উপকৃত হতে পারেন। বাড়িতে অপ্রয়োজনীয় কথোপকথন এড়িয়ে চলুন, অশান্তির সম্ভাবনা আছে। আত্মবিশ্বাস অনেক বেশি থাকবে। কারও কোনো কথায় রাগ হতে পারে।

অফিসের কাজে অন্যের হস্তক্ষেপ এড়াতে পারবেন। তবে সহযোগিতা বজায় রাখতে হবে। ব্যবসা প্রসারিত হওয়ার সম্ভাবনা আছে। মহাজনের সঙ্গে দেখা করতে হতে পারে।

নিকটাত্মীয়ের কাছ থেকে সাহায্য পেতে পারেন। সন্তানের বিষয়ে সুসংবাদ পাবেন। উদ্যমের সঙ্গে কাজ করতে পারবেন। স্ত্রীর সঙ্গে বিবাদে যাবেন না। ব্যবসায় লক্ষ্যের দিকে মনোযোগ দিন। পেশায় লাভ বৃদ্ধির ওপর জোর দিতে হবে। অফিসে সহযোগিতার মনোভাব বৃদ্ধি পেতে পারে। নতুন ব্যবসার পরিকল্পনাগুলো বাস্তবে রূপ পাবে।

সকালের দিকে ব্যক্তিগত বিষয়গুলো আনন্দদায়ক থাকবে। ভাইবোনদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। পরিবারের সদস্যদের সঙ্গে সুখ ভাগাভাগি করতে পারবেন।

বন্ধুদের সহযোগিতা পাবেন। পরিচিতজনের সঙ্গে সময় কাটাতে পারবেন। কোনো কাজের জন্য অফিসে সবাই মুগ্ধ হতে পারেন। তবে বিশেষ কোনো কাজের জন্য পরিবার থেকে দূরে থাকতে হতে পারে।

মহাজনের সঙ্গে কথাবার্তায় সাফল্য পাবেন। স্ত্রীর স্বাস্থ্যের উন্নতি হবে। পড়াশোনায় মনোযোগ দিন। কোনো কাজ কঠোর পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন করতে পারবেন। বাড়ির দায়িত্ব পালনের ওপর জোর দিন। লেনদেনে স্বচ্ছতা বজায় রাখুন।

সকালের দিকে কোনো কাজে ভুল হতে পারে, সতর্ক থাকুন। কর্মস্থানে সহকর্মীদের সমর্থন পেতে পারেন। কর্মক্ষেত্রে সুনাম পাবেন। চাকরির জন্য দিনটি ভালো।

আদালতের বিষয়গুলো অমীমাংসিত থাকতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। অফিসের কাজ সময়মতো সম্পন্ন করুন। দূরের ব্যবসার প্রচেষ্টায় সাবধান থাকুন। কাজের গতি সাধারণ থাকবে।

আর্থিক কাজে সচেতনতা বাড়াতে পারেন। ব্যবসায় লেনদেনে ভারসাম্য বজায় রাখুন। পড়াশোনায় ক্ষতি হতে পারে। ঝুঁকিযুক্ত ব্যবসা থেকে দূরে থাকুন। খরচ নিয়ন্ত্রণ করুন। সাবধানে গাড়ি চালান। পেটের সমস্যা বাড়তে পারে। সকালের দিকে লেনদেনে তাড়াহুড়ো করবেন না।

অফিসে প্ররোচনায় পা দেবেন না। শত্রুদের থেকে দূরত্ব বজায় রাখুন। ব্যবসায় কথাবার্তার বিষয়ে ধৈর্য্য ধরুন। শেয়ার কেনাবেচা না করাই ভালো।

আপনজনদের খেয়াল রাখুন। স্ত্রীর আবদার রাখতে হতে পারে। ভাইয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হতে পারে। প্রেমিকার সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্যের প্রতি সতর্ক হন।

সকালের দিকে ব্যবসায় উন্নতির সম্ভাবনা আছে। কাজের বিভিন্ন চেষ্টা আপনার পক্ষেই থাকবে। শত্রুকে কোনো সুযোগ দেবেন না। পড়াশোনায় মনোযোগ বজায় রাখুন।

আগুনের কাজ এড়িয়ে চলুন। বেকারদের সামনে নতুন সুযোগ আসতে পারে। স্ত্রীর সহযোগিতা পাবেন। অফিসে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। দুপুরের পরে সাফল্য পেতে পারেন। ব্যবসার উন্নতি হবে।

জমি ও বাড়ি ক্রয়-বিক্রয়ের কাজে গতি আসবে। ব্যবসায় আয়-ব্যয়ের ভারসাম্যে নজর দিন। নতুন নতুন সম্পর্কে উন্নতি হতে পারে। ভাইয়ের সঙ্গে যোগাযোগ বাড়বে।

প্রিয়জনেরা আপনার ওপর খুশি হবেন। কাজের আলোচনায় এগিয়ে থাকবেন। আর্থিক বিষয়ে সকালের দিকটা খুব ভালো থাকবে। গবেষণায় গতি বজায় রাখতে পারেন। ব্যবসায় নিষ্ঠা ও বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করুন।

মহাজনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। বাড়ির সবার সমর্থন পাবেন। দুপুরের পরে সব বিষয়ে স্বচ্ছতা বজায় রাখুন। ব্যবসায় গোপনীয়তা রক্ষা করুন। কিছু দিন ধরে যে সব পরিকল্পনা ছিল, সেগুলো বাস্তবায়নের জন্য সঠিক সুযোগ পেতে পারেন। প্রেমে নতুন অধ্যায় শুরু হতে পারে। প্রেমের জীবনে মাধুর্য বাড়বে।

সকালের দিকে ব্যবসায় কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হতে পারে। প্রেমের পথে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যান। বাড়িতে কিছু উত্তেজক ঘটনা ঘটতে পারে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে সময় কাটালে আনন্দ পাবেন। স্বাস্থ্যের প্রতি যত্ন নিতে হবে। খাবারের দিকে নজর দিন, স্বাস্থ্যের উন্নতি হবে।

ব্যবসা সাধারণ ভাবে সন্তোষজনক হতে পারে। কঠোর পরিশ্রমের কারণে অনেক ক্ষেত্রে সামনে এগিয়ে যেতে পারবেন। অফিসে প্রচেষ্টার প্রশংসা পাবেন, যা মনোবল বৃদ্ধি করবে। নতুন কাজ শুরু করার ইচ্ছা হবে। হাতে কিছু অর্থ আসলেও ব্যয় নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com