সোমবার, ১৮ মে ২০২৬
Logo
×

ওয়ানডেতে ফেরার প্রস্তাব ফিরিয়ে দিলেন মুশফিক

প্রথম সমাচার ডেস্ক ১৫ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

​গত বছর ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিলেও বেশ কিছুদিন ধরেই ক্রিকেটপাড়ায় গুঞ্জন ছিল—আবারও ওয়ানডেতে ফিরছেন মুশফিকুর রহিম। বিশেষ করে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ দলের মিডল অর্ডার শক্তিশালী করতে অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে খুব করেই চাচ্ছিলেন।

​বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকলেও অবশেষে নীরবতা ভেঙেছেন মুশফিক। সিলেট টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে ওয়ানডেতে ফেরার প্রস্তাবের কথা স্বীকার করে তিনি বলেন:

​”আমার কাছে প্রস্তাব এসেছিল। আমি মনে করি বাংলাদেশ টিম এখন ইনশাআল্লাহ এমন একটা পর্যায়ে আছে এবং ভবিষ্যতেও যাবে, ইনশাআল্লাহ আমার সার্ভিস ওরকম দরকার হবে না।”

​মূলত গত বছর ওয়ানডে সংস্করণে টানা চারটি সিরিজে পরাজয়ের স্বাদ পায় বাংলাদেশ দল। বিশেষ করে দলের মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতার কারণেই অভিজ্ঞ মুশফিককে ওয়ানডে দলে ফেরানোর জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল।

​মুশফিকের এই মন্তব্যের মাধ্যমে পরিষ্কার যে, তিনি দলের বর্তমান ও ভবিষ্যৎ তরুণ ক্রিকেটারদের ওপরই আস্থা রাখছেন। ওয়ানডেতে ফেরার জোরালো দাবি থাকলেও, আপাতত পাকিস্তানের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ ও ক্রিকেটের দীর্ঘতম সংস্করণেই নিজের পুরো মনোযোগ ধরে রাখতে চান এই অভিজ্ঞ ব্যাটার।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...