চাঁদাবাজির অভিযোগে রাজধানী থেকে মাসুম খান রাজেশ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৫ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুম খান রাজেশ মোহাম্মদপুর থানার ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সম্প্রতি ডিএমপির করা চাঁদাবাজদের তালিকায় তার নাম রয়েছে বলে জানা গেছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক চাঁদাবাজির অভিযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বহুবার সংবিধান সংশোধনী আদালতে বাতিল হয়েছে, একই ভুলে রাজি নই: জামায়াত আমির
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েন চায় জামায়াত
তরুণীসহ জামায়াত নেতার ছেলেকে মেস থেকে আটক