শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
Logo
×

কক্সবাজারে ৫০ হাজার ইয়াবাসহ যুবদল নেতা গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

পুলিশের নথি অনুযায়ী, গ্রেপ্তার ছৈয়দুল বশরের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় পূর্বের পাঁচটি মামলা রয়েছে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী জোড়া ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহজনক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর দুজন পালিয়ে যান। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

উখিয়া থানার ওসি মো. আতিকুর রহমান মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পূর্বের মামলার তথ্য যাচাই করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com