প্রথম সমাচার ডেস্ক:
নেত্রকোনার কলমাকান্দায় মুন্সীপুর হাজী ইসরাইল ইসলামী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী। বুধবার (২৫ নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রধান শিক্ষক আব্দুল্লাহর বিরুদ্ধে বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, প্রতিষ্ঠানের কমিটি গঠন ও শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্য, প্রতিষ্ঠানের হিসাব-নিকাশে অনিয়ম, অব্যবস্থাপনা এবং বিভিন্ন বিতর্কিত কর্মকা-ের অভিযোগ তোলেন। এসব অভিযোগের প্রতিবাদ জানিয়ে তাঁরা তাঁর অপসারণের দাবি জানান। কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক ইউপি সদস্য ও অভিভাবক শামছু উদ্দিন, সেলিম আহমেদ রহিম, ভুক্তভোগী ইকবাল মিয়া ও মাসুম রানা এবং প্রাক্তন শিক্ষার্থী খলিলুর রহমান ও আরমান আলিফসহ অন্যরা। বক্তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনা কোনোভাবেই কাম্য নয়। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাঁরা আরও বলেন, শুধু প্রধান শিক্ষক পদ থেকে অপসারণ নয়, আব্দুল্লাহকে তাঁরা আর এই শিক্ষাপ্রতিষ্ঠানে দেখতে চান না। এ সময় তাঁরা বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি ও অভিযোগগুলোর সুষ্ঠু তদন্তের জন্য ডেপুটি স্পিকারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা। কর্মসূচি চলাকালে প্রধান শিক্ষক আব্দুল্লাহ বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক আব্দুল্লাহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন

নতুন বই উপহার পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থী, স্বপ্ন পূরণে পাশে -মানুষরতন