প্রথম সমাচার ডেস্ক:
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের উদ্যোগে আগামী বুধবার (১৮ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৪তম আন্তর্জাতিক ইসলামি সম্মেলন। কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের বরেণ্য আলেম ও পীর-মাশায়েখরা অংশ নেবেন।
আয়োজক সূত্রে জানা গেছে, বুধবার দুপুর ১২টায় সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হবে। বাদ জোহর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে বয়ান ও নসিহত। এতে প্রধান অতিথি ও বিশেষ আলোচক হিসেবে দেশ-বিদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য দেবেন।
কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও পীর আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমীর সভাপতিত্বে সম্মেলনে বয়ান করবেন পাকিস্তানের প্রখ্যাত আলেম আল্লামা আওরঙ্গজেব ফারুকী ও আল্লামা খলিল আহমদ কাসেমী কুরাইশী, সিলেটের বিশিষ্ট মুফাসসির আল্লামা নুরুল ইসলাম অলিপুরী, ঢাকার মুফতি দিলওয়ার হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, কুমিল্লার মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, ঢাকার মাওলানা হাসান জামিল ও মুফতি আনিছুর রহমান আশরাফী।
দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণের জন্য আয়োজকদের পক্ষ থেকে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।
কুমিল্লার কওমি মাদরাসাগুলোর একটি শীর্ষস্থানীয় সংগঠন ‘কুমিল্লা জেলা কওমী মাদরাসা’, ১৯৯০ সালে এর প্রতিষ্ঠা।

মারধর ও ভিডিও করে থানায় দেওয়ার প্রবণতা বাড়ছে
ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ঠেকাতে কেএমপির গণবিজ্ঞপ্তি
আইসিসি থেকে শাস্তি পেলেন ভারতীয় পেসার