বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়, তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে পঞ্চগড়। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের জেলাটি।

মঙ্গলবার সকাল ৬টা ও সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা রয়েছে ১০০ শতাংশ।

সেই সাথে জেলার ওপর দিয়ে হিমালয় থেকে আসা হালকা হিমেল বাতাস বয়ে যেতে শুরু করেছে। ঘন কুয়াশার কারণে ভোর থেকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। সকাল থেকে ঘন কুয়াশা উপেক্ষা করে গায়ে শীতের কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হন শ্রমজীবী মানুষেরা।

পঞ্চগড় সদর উপজেলার কৃষক শহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে আকাশে খুব মেঘ ছিল। একদিন তো কিছুক্ষণ বৃষ্টিও হল। আজকে আবার সকাল থেকে খুবই ঘন কুয়াশা। সামনে দশ হাত দূরে ও কিছু দেখা যায় না। আমরা কৃষকেরা কিছুদিন ধরে খুব সমস্যার মধ্যে আছি। কৃষিকাজ করতে সমস্যা হচ্ছে।

পঞ্চগড় জেলা শহরের বাসিন্দা আইনুল হক বলেন, আজকে মঙ্গলবার সকাল থেকে ঘন কুয়াশা। গত কয়েকদিন তো কুয়াশা ছিল না। পরশুদিন একটু বৃষ্টি হয়েছে। তো আজকে এত ঘন কুয়াশার আর ঠান্ডা বাতাস হাত-পা জমে যাচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ঘন কুয়াশার পরিমাণ আরো কয়েকদিন জেলায় অব্যাহত থাকতে পারে। সেই সাথে জেলায় শীতের তীব্রতা দিন দিন বাড়বে। শৈতপ্রবাহ আসতে পারে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com