শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

চবিতে টেকসই পরিবহন দিবস উপলক্ষে আওয়ার গ্রিন ক্যাম্পাসের সাইকেল র‍্যালি ও মানববন্ধন

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার প্রসার, বায়ুদূষণ রোধ এবং টেকসই পরিবহন সম্পর্কে সচেতনতা তৈরিতে সাইকেল র‍্যালি ও মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পরিবেশবান্ধব সংগঠন আওয়ার গ্রিন ক্যাম্পাস।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে সাইকেল র‍্যালিটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা প্রদক্ষিণ করে র‍্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অপ্রয়োজনীয় হর্নের ব্যবহার রোধ, পরিবেশ সংরক্ষণ এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থার গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠন জানায়, শিক্ষার্থীদের মধ্যে সাইকেল ব্যবহারে উৎসাহ সৃষ্টি এবং টেকসই পরিবহন ব্যবস্থার গুরুত্ব তুলে ধরতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

আওয়ার গ্রিন ক্যাম্পাস এর সভাপতি হাসিবুল হাসান বলেন, ‘‘আমাদের এই দিবসটি পালনের মূল উদ্দেশ্য হলো পরিবেশবান্ধব ও টেকসই পরিবহনব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মানুষকে সচেতন করা। আমরা জানি, প্রতিনিয়ত যানবাহনের ধোঁয়া ও কার্বন নিঃসরণ আমাদের পরিবেশ এবং জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে সাইক্লিং হতে পারে পরিবেশবান্ধব যাতায়াতের অন্যতম সহজ ও কার্যকর মাধ্যম।’’

সংগঠনটি মনে করে, ব্যক্তিগত পর্যায়ে পরিবেশবান্ধব যাতায়াতের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও টেকসই ভবিষ্যৎ নির্মাণে ভূমিকা রাখা সম্ভব।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com