শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
Logo
×

চুয়েটে সংকট নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধের ঘোষণা

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

ট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান সংকট ও অচলাবস্থা নিরসনের দাবিতে কাপ্তাই সড়ক অবরোধের ঘোষণা দেওয়া হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজের পর থেকে অর্ধবেলা এ কর্মসূচি পালন করা হবে।

এ সময় কাপ্তাই সড়ক সম্পূর্ণ অবরোধ করে রাখার ঘোষণা দিয়েছেন কর্মসূচির আয়োজকেরা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চুয়েটের চলমান সংকটের দ্রুত সমাধান এবং বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরিয়ে আনার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির কারণে কাপ্তাই সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। ফলে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের বিকল্প পথ ব্যবহারের প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আন্দোলনরত এক শিক্ষার্থী বাংলানিউজকে বলেন, চুয়েটের চলমান সংকট দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে।

আমরা চাই, দ্রুত আলোচনার মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধান হোক এবং বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ফিরে আসুক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেই বাধ্য হয়ে কাপ্তাই সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com