শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
Logo
×

জামায়াতের ৪ এমপির লিখিত অভিযোগ, বিমানের ২ কর্মকর্তা বরখাস্ত

Icon প্রথম সমাচার ডেস্ক

পবিত্র ওমরাহ পালন শেষে মদিনা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার পর লাগেজ নিয়ে ভোগান্তির অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৪ জন সংসদ সদস্য। এ ঘটনায় বৃহস্পতিবার (১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ দেয়ার পর বিমানের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

এদিন সকালে মদিনা থেকে ওমরাহ যাত্রীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তবে অবতরণের পর ৩ ঘণ্টা পরও অধিকাংশ যাত্রী ট্যাগযুক্ত পানির লাগেজ পাননি। যাদের মধ্যে ৩৪ জন সংসদ সদস্যও (এমপি) ছিলেন।

পরে বিষয়টি নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বরাবর লিখিত অভিযোগ করেন জামায়াতের ৪ এমপি। তারা হলেন- শেরপুর-১ আসনের সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন, গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আইউবী ও খুলনা-২ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর হুসাইন। যাত্রীদের হয়রানি, লাগেজ যথাযথভাবে বুঝিয়ে না দেয়া এবং দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে লিখিত করেন তারা।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com