বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল থেকে আটিবাজার জোনাল অফিসের আওতাধীন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর আটিবাজার জোনাল অফিসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটিবাজার ও ওয়াসপুর বৈদ্যুতিক উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ কর্তৃপক্ষ।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com