প্রথম সমাচার ডেস্ক:
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সফটওয়্যারের মান নিশ্চিতকরণ ও পরীক্ষার গুরুত্ব তুলে ধরতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ ‘সফটওয়্যার কিউএ ও টেস্টিং সিম্পোজিয়াম’। আগামী ৫ ডিসেম্বর রাজধানীর শেরাটন ঢাকায় দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে গুণগত মান’। সম্মেলনে অংশ নিতে বাংলাদেশে আসছেন আন্তর্জাতিক সফটওয়্যার টেস্টিং যোগ্যতা বোর্ডের (আইএসটিকিউবি) বর্তমান বৈশ্বিক সভাপতি ড. ক্লডিয়া ডুসা-জিগার এবং সংস্থাটির সাবেক বৈশ্বিক সভাপতি অলিভিয়ের ডেনু। এ ছাড়া দেশি-বিদেশি সফটওয়্যার গুণগত মান ও পরীক্ষাবিষয়ক বিশেষজ্ঞ, প্রযুক্তি ও প্রকৌশল খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রধান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা, নীতিনির্ধারক এবং শিক্ষাবিদরা সম্মেলনে অংশ নেবেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল প্লাজার ৭১ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের (বিএসটিবি) আয়োজনে সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সম্মেলনের আহ্বায়ক ড. কে এম হাসান রিপন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিএসটিবির সভাপতি ড. মোহাম্মদ নূরুজ্জামান। সংবাদ সম্মেলনে জানানো হয়, দিনব্যাপী এ আয়োজনে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের বিশেষ প্রশিক্ষণ ক্লাস, মূল প্রবন্ধ উপস্থাপন, পূর্ণাঙ্গ আলোচনা অধিবেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সফটওয়্যার পরীক্ষা, স্বয়ংক্রিয় পরীক্ষাপদ্ধতি এবং গুণগত মান নিশ্চিতকরণ প্রকৌশল নিয়ে আলোচনা হবে। পাশাপাশি পেশাগত যোগাযোগ বৃদ্ধি ও কর্মজীবনবিষয়ক বিভিন্ন অধিবেশন অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীরা আইএসটিকিউবির বৈশ্বিক সভাপতি ড. ক্লডিয়া ডুসা-জিগারের স্বাক্ষরিত অংশগ্রহণ সনদ পাবেন। আয়োজকদের লক্ষ্য, ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার সনদপ্রাপ্ত সফটওয়্যার পরীক্ষণ প্রকৌশলী তৈরিতে অবদান রাখা। এ খাতের দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক কর্মসংস্থান, বৈশ্বিক প্রকল্প এবং তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানির সঙ্গে যুক্ত করাও এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। সম্মেলনের শিক্ষাবিষয়ক অংশীদার হিসেবে রয়েছে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পরীক্ষা ও অনলাইন প্রশিক্ষণ অংশীদার হিসেবে রয়েছে জার্মানির আইএসকিউআই। প্রযুক্তি অংশীদার হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, টেকএক্স ও বিটোপিয়া গ্রুপ। এ ছাড়া কর্মসংস্থানবিষয়ক অংশীদার হিসেবে রয়েছে স্কিল.জবস ও বিডিজবস ডটকম। সংবাদ সম্মেলনে বিএসটিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার উল আলম, বোর্ড সদস্য প্রকৌশলী মো. অলিউল্লাহ ভূঁইয়া (সায়েম) এবং শিক্ষাবিষয়ক অংশীদার বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সম্মেলনে অংশগ্রহণের জন্য আগ্রহীরা নিবন্ধন করতে পারবেন আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইটে: http://sqat.bstb-bd.or

সম্পাদক : ব্যারিষ্টার মোহাম্মদ মারুফ ইব্রাহীম (আকাশ)
সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় : ৭/এ/১ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮।
সূত্র: মূল প্রতিবেদন