এজাহারে বলা হয়, রকি আঘাত এড়াতে সরে যাওয়ার চেষ্টা করলেও বাটামের আঘাত তার বাম চোয়ালে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। আসলামকে আটকানোর চেষ্টা করলে তিনি ড্রাইভার কনস্টেবল মো. মাসুদ রানার পিঠে আঘাত করেন। এ সময় আরেক পুলিশ সদস্য তাকে আটকাতে গেলে তার ডান হাতের বৃদ্ধাঙ্গুলিতে গুরুতর আঘাত লাগে।পরে অন্য পুলিশ সদস্যরা এগিয়ে এলে কাঠের বাটাম ফেলে থানার চত্বর থেকে পালিয়ে যান আসলাম। আহত পুলিশ সদস্যদের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
পুলিশ জানায়, আসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য ও জুয়া আইনে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় আসলাম থানার ভেতরে ঢ়ুকে তিন পুলিশ সদস্যকে মারধর করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

মাদারীপুরে বোরকা পরে হামলা করতে গিয়ে নিজেই খুন
৯ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
হাদী হত্যার বিচারে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন, হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ ইনকিলাব মঞ্চের