বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

দেশে যুক্তরাষ্ট্র থেকে গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যের হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস বাংলাদেশের বাজারে আনার প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

সোমবার (২৩ নভেম্বর) এক বার্তায় মার্কিন রাষ্ট্রদূত বলেন, আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংস এখন ঢাকার খাবার টেবিলে পৌঁছানোর সুযোগ রয়েছে। বিশ্বসেরা গরুর মাংসের গুণগত মানই এর পরিচয় তুলে ধরবে, আলাদা করে প্রচারের প্রয়োজন হবে না।

তিনি বলেন, এ উদ্যোগের শুরু হতে পারে সহজ একটি পদক্ষেপের মাধ্যমে। হোটেল ও রেস্তোরাঁয় আইওয়ার এই গরুর মাংস আমদানির অনুমতি দেওয়া হোক। এরপর বাজারই নির্ধারণ করবে, এ মাংসের চাহিদা কতটা।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনের মতে, বাংলাদেশের হোটেল ও রেস্তোরাঁ খাতে আইওয়ার হালাল সনদপ্রাপ্ত গরুর মাংসের বাজার সম্প্রসারণের যথেষ্ট সুযোগ রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com