তিনি আরও বলেন, শোনেন সাংবাদিকতা করেন, যেকোন প্রতিষ্ঠান প্রধানকে হেল্প করা লাগে। যে যায় বলুক না কেনো, তাদেরকে হেল্প না করলে, আপনাদেরও সম্মান থাকেনা, আমাদেরও সম্মান থাকেনা।
কলেজে ছয়টি কিংবা পাঁচটি পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে জানিয়ে অধ্যক্ষ বলেন, আপনাকে কে বলল, পরিকল্পনা হচ্ছে। ৬টি কিংবা ৫টি পদে আমরা নিয়োগ দিবো আর কি।
পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, আপনার কথা কি? তাই বলেন। আরে আল্লাহ, এই জন্য আপনি সিরাজগঞ্জ থেকে কল করতে পারতেন, তাই আবার কলেজে চলে আসছেন। এটা কোনো কথা হলো।
প্রতিবেদকের সঙ্গে শহরে বসে চা খাওয়ার প্রসঙ্গ টেনে অধ্যক্ষ বলেন, আমি সিরাজগঞ্জ শহরেই থাকি। শহরেই আমরা দুই ভাই বসে থেকে চা খাইতাম।
নিয়োগ বিজ্ঞপ্তির কপি থাকলে তা সংগ্রহের বিষয়ে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করার কথা জানালে তিনি বলেন, আপনি আমার সাথে যোগাযোগ কইরেন। আপনার সাথে আমি লিয়াজো করবনি। অসুবিধা নাই। আপনারা সহযোগিতা না করলে, আমরা কিছু করতে পারব না। এটা তো আপনারাও বোঝেন।
কখন দেখা করা যাবে, জানতে চাইলে অধ্যক্ষ বলেন, আমি ফাকে আছি একটু, ১ তারিখের দিকে কলেজে ঢুকব। আমরা নিয়োগ প্রক্রিয়া চালাইতাছি। আপনার সহযোগিতা কামনা করি। আপনাকেও আমরা সহযোগিতা করব। অসুবিধা কি? পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি না দিয়ে তো নিয়োগ দেওয়া যাবেনা। আমরা বিজ্ঞপ্তি দিয়েছি।
জেলা প্রশাসক বরাবর দেওয়া অভিযোগপত্রে নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক কর্মচারী দাবি করেছেন, সম্প্রতি ছয়টি পদে নিয়োগের জন্য অত্যন্ত গোপনীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সিরাজগঞ্জের একটি স্থানীয় পত্রিকায় অর্থের বিনিময়ে দুই পৃষ্ঠায় ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অভিযোগে বলা হয়েছে, ওই দিন পত্রিকাটির অন্য কোনো সংখ্যা প্রকাশ করা হয়নি।
অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, সোনালী ব্যাংকে ব্যাংক ড্রাফটের আবেদনে কলেজের অফিস সহকারী মো. সাইফুল ইসলামের হাতের লেখা রয়েছে। কলেজের সভাপতির নেতৃত্বে এক কোটি টাকার বেশি অর্থের অনিয়ম বা আত্মসাতের মাধ্যমে নিয়োগ সম্পন্ন করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন আবেদনকারী।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক শিক্ষক বলেন, এসব নিয়ে আমাদের সাথে অধ্যক্ষের সম্পর্ক খারাপ রয়েছেন। এই নিয়োগ গত ২ বছর ধরে পায়তারা করছে। আমরা উপর মহলেও অভিযোগ করে রেখেছি। এটা নিয়ে বিভিন্ন জায়গায় উকিল নোটিশও পাঠানো হয়েছে। একেকটা পদের জন্য কমপক্ষে ২০ লক্ষ টাকা করে লেনদেন হয়েছে। প্রায় ১ কোটি টাকা নিয়েছে। এই নিয়ে এলাকাতেও ঝামেলা চলছে।
অভিযোগকারীর আশঙ্কা, নিয়োগ প্রক্রিয়া অব্যাহত থাকলে এলাকায় উত্তেজনা, আন্দোলন ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এ কারণে বর্তমান নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত বা বাতিল করে বহুল প্রচারিত পত্রিকায় পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ, স্বচ্ছ ও নিরপেক্ষভাবে নিয়োগ কার্যক্রম সম্পন্ন এবং অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে ফরিদপুরে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড- ২০২৬’ পেলেন লালমনিরহাটের কৃতি সন্তান মিনহাজুল ইসলাম বাপ্পি
সিলেটে জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সের মতবিনিময়