শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

নুসরাতের বাড়িতে আগুন : তার ধারণা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে

Icon প্রথম সমাচার ডেস্ক

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত গণমাধ্যমকে জানান, তাদের ধারণা, নিষিদ্ধ আওয়ামী লীগের দুর্বৃত্তরা এ হামলা চালিয়েছে।

এর আগে নিজের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলার কথা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন নুসরাত তাবাসসুম। সেখানে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’

বৃহস্পতিবার (১২ নভেম্বর) মধ্যরাত দেড়টার দিকে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

যে ঘরটিতে আগুন লেগেছে, সেটির কথা জানিয়ে তিনি বলেন, ‘এটি গরু রাখার স্টোরজাতীয় একটি ঘর। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। প্রতিবেশীরা আগুন নিভিয়ে ফেলেছেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ওই ঘরের মধ্যে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে।’

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com