বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠেছে পঞ্চগড়সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে স্থায়িত্ব কতক্ষণ ছিল তা জানাতে পারেনি তেতুলিয়া আবহাওয়া অফিস।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

​আবহাওয়া ও ভূতাত্ত্বিক পর্যবেক্ষণ সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকা থেকে প্রায় ৯ কিলোমিটার দূরে।

​সকালের দিকে হঠাৎ এই কম্পন অনুভূত হওয়ায় পঞ্চগড়ের মানুষদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

​এদিকে, তাৎক্ষণিকভাবে পঞ্চগড়ের কোথাও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, প্রতিবেশী দেশ নেপালে এ ভূমিকম্পের সূত্রপাত। তবে এর স্থায়িত্ব কতক্ষণ ছিল তা ঢাকা অফিসের মাধ্যমে জানানো হবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com