প্রথম সমাচার ডেস্ক:
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের সঙ্গে আজ বৃহস্পতিবার পৃথকভাবে সাক্ষাৎ করেছেন পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।খলিলুর রহমানের সঙ্গে এদিন সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, ঢাকায় চীনের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) লিউ ইউইন ও ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়েপররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়েপরে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি এখানে এসেছিলাম ভারতের হাইকমিশনার হিসেবে ইউএনজিএর প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানাতে। আমি জাতিসংঘের সংস্কারের বিষয়টি বোঝার জন্য খুব আগ্রহী ছিলাম। খলিলুর রহমান সাহেব জাতিসংঘের সংস্কার নিয়ে অনেক কথা বলছেন। তাই আমি বুঝতে চেয়েছিলাম যে সংস্কারগুলো কী কী এবং কী করা যেতে পারে, কারণ সেগুলো আমাদের সবার জন্যই স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এটি একটি অভিন্ন স্বার্থ।’এটি মূলত একটি সৌজন্য সাক্ষাৎ ছিল বলেও উল্লেখ করেন ভারতের হাইকমিশনার।

আগামীকাল অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরের উদ্দেশে যাচ্ছেন জামায়াত আমির
বরিশালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বাড়িতে আগুন-ভাঙচুর
আওয়ামী লীগ দেশকে ধ্বংস করার রাজনীতি করছে: রেজাউল করীম