তারা বলেন, এসব বক্তব্যের কারণে তারা ও তাদের পরিবারের সদস্যরা সামাজিক ও ব্যক্তিগতভাবে বিব্রত হওয়ার পাশাপাশি নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন।
জিডিতে চারজনই নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে আবেদন করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী সরকারী কলেজ ছাত্রদলের ছাত্রী বিষয়ক সম্পাদক চুমকি আক্তার বলেন, আমি মানসিকভাবে খুবই অসুস্থ, আমি জেলা মহিলাদলের জুলেখা আপা ও জয়নব আপাসহ সকলের কাছে ক্ষমা প্রার্থী। অনাকাঙ্ক্ষিত বাজে মন্তব্য করার জন্য। আসলে আমি খুব মানসিক ড্রিপ্রেসনে ভুগছি।
জিডির বিষয়টি নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, চার সাংবাদিকের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

পুকুরে আওয়ামী লীগ নেতার লাশ দেখে চিৎকার, পরে নিজেই আটক