বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

বেনাপোলে ককটেল বিস্ফোরণে দুই শ্রমিক নেতা আহত, প্রতিবাদে বিক্ষোভ

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

যশোরের বেনাপোল স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুবৃর্ত্তরা। সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছোট আঁচড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন- বেনাপোল পোর্ট হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান ওরফে তবি ও শ্রমিক নেতা লোকমান হোসেন।

পুলিশ জানায়, শ্রমিক নেতা তবিবুর রহমান ও তার এক শ্রমিক রাতে বেনাপোল শ্রমিক ইউনিয়ন অফিস থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে ছোট আঁচড়ায় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ সময় একটি ককটেল বিস্ফোরিত হয়ে তবিবুর রহমানের ডান পায়ে এবং লোকমান হোসেনের বাম পায়ে লেগে তারা আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে শ্রমিকেরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে।

এদিকে, দুই শ্রমিক নেতার ওপর ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শহীদ আলীর নেতৃত্বে শতশত শ্রমিক নিয়ে বিক্ষোভ মিছিলটি বন্দর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। এ সময় নেতৃবৃন্দ এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি জানান।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com