শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
Logo
×

মগবাজারে ঢাবির ‘ক্ষণিকা’ বাসের ভয়াবহ দুর্ঘটনা, আহতরা বিভিন্ন হাসপাতালে

ঢাবি প্রতিনিধি ১৫ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

রাজধানীর মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ বাসের একটি চাকা হঠাৎ বিস্ফোরিত (ব্রাস্ট) হয়ে সামনে থাকা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার সকালে সংঘটিত এ দুর্ঘটনায় বাস ও মাইক্রোবাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া কিছু আহত ব্যক্তি হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল এবং শমরিতা হাসপাতালেও চিকিৎসা নিচ্ছেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার কাজে অংশ নেন। আহতদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

এ ঘটনায় এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...