মঙ্গোলিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইসিএপিপি)-এর ৪৫তম স্থায়ী কমিটির সভা উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছে বিএনপির প্রতিনিধিদল।
প্রতিনিধিদলে ছিলেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা), আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।
সভার অংশ হিসেবে ২৬ জুন Chinggis Khaan National Museum-এ “Digital Transformation in Asia: Challenges of Artificial Intelligence (AI)” শীর্ষক একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে ডিজিটাল যুগে এশিয়ার রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এছাড়া ২৭ জুন মঙ্গোলিয়ার ন্যাশনাল পার্কে আইসিএপিপির উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতেও অংশ নেন বিএনপির প্রতিনিধিদলের সদস্যরা। কর্মসূচিতে বিভিন্ন দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
