জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বললেন, মাদ্রাসাগুলোকে কৌশলে স্কুলে রূপান্তরের চেষ্টা চলছে।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষা নিশ্চিত করতে হবে। এতে মেধাবী শিক্ষার্থীদের পাশাপাশি নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে উঠবে।
রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আজ সোমবার (২৬ অক্টোবর) তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ১৪তম হিফজুল কোরআন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন বিরোধীদলীয় নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, কিছু মানুষ নৈতিক শিক্ষার বিষয়টি চান না। নৈতিক শিক্ষার অভাবে চাঁদাবাজ ও সম্পদ লুণ্ঠনকারীদের তৈরি হওয়ার পথ তৈরি হয়। এমন পরিস্থিতিই কিছু মানুষের পছন্দ বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষাব্যবস্থায়ও নৈতিক ও ধর্মীয় শিক্ষার ব্যবস্থা থাকতে হবে। এর মাধ্যমে মেধা ও নৈতিকতার সমন্বয়ে গড়ে উঠবে একটি আদর্শ প্রজন্ম।

আমি জামায়াত করার কারণে পিটিয়ে ভাঙা হয় মায়ের হাত: এমপি রাহাদ
মানিকগঞ্জে চাকরির প্রলোভনে আড়াই লাখ টাকা নেওয়ার অভিযোগ এনসিপি নেতা আরিফুলের বিরুদ্ধে
ঝিনাইদহে বিএনপি নেতার ভাতিজা সনেটের বিরুদ্ধে মার্কেট দখলের অভিযোগ