বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

মিরপুরে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ ফোরস্টার গ্রুপের ছয় সদস্য গ্রেপ্তার

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে সন্ত্রাসী সংগঠন ‘ফোরস্টার গ্রুপ’-এর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে এসআরবি-৪। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে এসআরবি সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখা থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় আরও জানানো হয়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com