প্রথম সমাচার ডেস্ক:
মুন্সীগঞ্জের শ্রীনগরে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান ও গুলিসহ বিকাশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় ‘বিকাশ বাহিনী’র প্রধান হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৫ থেকে ২০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বাঘড়া ইউনিয়নে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিকাশের বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে ১৫ থেকে ২০টি মামলা রয়েছে। বাঘড়া এলাকায় একাধিক গুলির ঘটনা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে তার নেতৃত্বাধীন ‘বিকাশ বাহিনী’র বিরুদ্ধে। এ সময় বিকাশের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি পাইপগান, পিস্তলের তিন রাউন্ড গুলি ও শটগানের চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বিকাশকে গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

যুক্তরাষ্ট্রে ‘ডার্টি বোমা’ হামলার ছক ইরানের, কতটা ভয়ঙ্কর এই বোমা
বিশৃঙ্খলা ও ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: দুলু
জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ