শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

যুক্তরাজ্যের কাছ থেকে কেনা সৌদির ‘ইউরোফাইটার টাইফুন’ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের

Icon প্রথম সমাচার ডেস্ক

তিনি বুঝিয়ে বলেন, এ ধরনের মোবাইল সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমগুলো ওত পেতে থেকে টাইফুনের মতো চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমানগুলোর ওপর হঠাৎ হামলা চালায়।

তিনি বলেন, ‘এসব মোবাইল সিস্টেম ফায়ার করার ঠিক আগমুহূর্তে চালু করা হয়। কারণ চালু রাখলে এর রাডার সংকেত সনাক্ত করে সৌদি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। কাজ শেষেই এগুলো দ্রুত বন্ধ করে সরিয়ে নেওয়া হয়।’

এফ-৩৫-এর মতো স্টিলথ যুদ্ধবিমানগুলো এসব সিস্টেম থেকে কিছুটা নিরাপদ হলেও পুরোপুরি ঝুঁকিমুক্ত নয় বলে তিনি জানান। তবে একটিমাত্র ক্ষতির ঘটনা দেখে সৌদি আরবের সক্ষমতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে না আসার পরামর্শ দিয়েছেন তিনি।

ওয়াগনার বলেন, ‘সৌদিরা নিজেদের রক্ষা করতে অক্ষম—এ কথা বলা যাবে না। তবে এই চালক যে হুথিদের কৌশলের ফাঁদে পড়েছিলেন, তা স্পষ্ট। এ ধরনের ভুল দ্বিতীয়বার নাও হতে পারে এবং প্রতিবার ব্যবহারের সঙ্গে এই কৌশলের কার্যকারিতাও কমবে। দুই পক্ষই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেবে।’
এদিকে ইয়েমেনের মাটিতে হুথি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সাউদার্ন জায়ান্টস ব্রিগেডের মধ্যে লড়াই তীব্র আকার ধারণ করেছে। সংঘাত চরম রূপ নিয়ে প্রথমবারের মতো ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সদর দপ্তরে হামলা চালিয়েছে হুথিরা। দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনের আল-মাআশিক প্রেসিডেন্সিয়াল প্যালেস লক্ষ্য করে পাঁচটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

ইয়েমেন সরকার জানিয়েছে, হামলায় দুই নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। তবে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য অক্ষত রয়েছেন। দেশটির কর্মকর্তারা একে একটি ব্যর্থ হত্যাচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন।

এই হামলার ফলে ইয়েমেনিদের মধ্যে একটি পূর্ণাঙ্গ গৃহযুদ্ধের আতঙ্ক আরও ঘনীভূত হচ্ছে, যা সৌদি আরবের বাইরেও অন্য শক্তিগুলোকে টেনে আনতে পারে। অন্যদিকে সৌদি আরব অন্য মুসলিম দেশগুলো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই যুদ্ধে যোগ দেওয়ার জন্য জোর কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। পাশাপাশি হুথিদের বিশ্ব নৌ-বাণিজ্যের জন্য হুমকি হিসেবে তুলে ধরছে।
গত বৃহস্পতিবার হুথি সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা দিয়েছেন, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর এখন থেকে ‘ঝুঁকিপূর্ণ’।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com