প্রথম সমাচার ডেস্ক:
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামকে (৪৯) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ফরিদুল মাদারগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানার পুলিশ শুক্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। যুবলীগ সভাপতি ফরিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য মিলেছে, যার মধ্যে মাদারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে।
তুরাগ থানা সূত্রে জানা গেছে, গ্রেফতার ফরিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা শেষে বুধবার আদালতে সোপর্দ করা হবে।
মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় জানান, ফরিদুল ইসলামের গ্রেফতারের বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন