শনিবার, ২০ জুন ২০২৬
Logo
×

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

প্রথম সমাচার ডেস্ক ২০ জুন ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ চার নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। গতকাল শুক্রবার লন্ডনের কেমব্রিজ থানায় এই মামলাটি করা হয়।

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ছাড়া এই মামলার আসামি করা হয়েছে এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমকে। তাদের মধ্যে জাকির চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। এ ছাড়াও এই মামলায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

আজ শনিবার (২০ জুন) এনসিপি ইউকে অ্যালায়েন্স এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যুক্তরাজ্যে আওয়ামী লীগ ও পতিত ফ্যাসিবাদী সরকারের সমর্থকরা হাসনাত আবদুল্লাহ এবং তার সফরসঙ্গীদের বিরুদ্ধে ধারাবাহিক অপপ্রচার ও হয়রানির পর এবার নতুন নাটক শুরু করেছে। তারা হাসনাত আবদুল্লাহ, এহতেশাম হক, জাকির চৌধুরী, শাহীন আলমসহ আরও কয়েকজনের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘বেধড়ক পেটানোর’ অভিযোগ এনে থানায় মামলা করেছে। এর মধ্য দিয়ে যুক্তরাজ্য পুলিশের মূল্যবান সময় নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।’

এতে আরও বলা হয়, ‘নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, জননিরাপত্তা এবং যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর এর সম্ভাব্য প্রভাব নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে। হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তাদের পেশাদার ও দায়িত্বশীল ভূমিকার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তবে পতিত আওয়ামী লীগ আগেও ব্যর্থ হয়েছে, এবারও হবে।

অক্সফোর্ড ইউনিয়নে হাসনাত আবদুল্লাহর ঐতিহাসিক বক্তব্য, যুক্তরাজ্য জুড়ে প্রবাসীদের সঙ্গে তার সফল মতবিনিময় এবং সহযোদ্ধাদের সঙ্গে সংযোগ স্থাপনের প্রচেষ্টাকে ব্যাহত করতে তারা বারবার চেষ্টা করলেও প্রতিবারই চরমভাবে ব্যর্থ হয়েছে।

তবে অভিযোগ ও পাল্টা অভিযোগের বিষয়ে যুক্তরাজ্য পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
১২ জেনেভা, ১৯ জুন: ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে যে শান্তি সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তা আপাতত থমকে গেছে। সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার নির্ধারিত ওই বৈঠক স্থগিত করা হয়েছে। এই স্থগিতাদেশের সঙ্গে সঙ্গে বাতিল হয়ে গেছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফরের পরিকল্পনাও। ফলে যে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতির আশা করা হচ্ছিল, তা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সুইস কর্তৃপক্ষ বলছে, আলোচনা পেছালেও তারা মধ্যস্থতাকারীর ভূমিকা থেকে সরে যাচ্ছে না। বুর্গেনস্টকে প্রয়োজনীয় আয়োজন চালিয়ে যাওয়া হচ্ছে, যাতে উপযুক্ত সময়ে আলোচনা পুনরায় শুরু করা সম্ভব হয়। অন্যদিকে ইরান এখনো এই বিষয়ে মুখ খোলেনি। দেশটি কিছুদিন আগে জানিয়েছিল, চৌদ্দ দফা সমঝোতার পর অন্তত দুই মাসের নাজুক যুদ্ধবিরতি দীর্ঘায়িত করা গেলে তারা কারিগরি স্তরের বৈঠকে বসতে রাজি। এর আগের বৃহস্পতিবার দুই দেশের রাষ্ট্রপ্রধান একটি সমঝোতা স্মারকে ভার্চুয়ালি স্বাক্ষর করেছিলেন, যাতে সরাসরি মুখোমুখি বসার প্রয়োজন হয়নি। এরপর জেনেভায় চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা শুরুর কথা ছিল, যেখানে তেহরানের পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নির্ধারণ হওয়ার পরিকল্পনা ছিল। দুই মাসব্যাপী এই প্রক্রিয়ার প্রথম দিনেই উপস্থিত থাকার কথা ছিল মার্কিন ভাইস প্রেসিডেন্টের। **সম্ভাব্য শিরোনাম:** 1. যুক্তরাষ্ট্র-ইরান শান্তি সংলাপ থমকে গেল, ভ্যান্সের সফরও বাতিল 2. জেনেভায় হচ্ছে না বৈঠক, ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 3. সুইস ঘোষণা: তেহরান-ওয়াশিংটন শান্তি বৈঠক পেছাল 4. ভ্যান্সের সফর বাতিল, যুদ্ধবিরতি নিয়ে নতুন অনিশ্চয়তা 5. পরমাণু আলোচনার আগেই জটিলতা, স্থগিত ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক
Loading
আরও নিউজ লোড হচ্ছে...