প্রথম সমাচার ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরসিংদীতে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবদুর রহমান। সেই বক্তব্যের দুই দিন পরই স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছেন তিনি।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নরসিংদীর রায়পুরা থেকে তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আবদুর রহমান আওয়ামী লীগ ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, মিছিল ও সমাবেশে সক্রিয় ছিলেন। সম্প্রতি শেখ হাসিনাকে নরসিংদীতে আসার দাওয়াত দিয়ে বক্তব্য দেন তিনি। এরপর মঙ্গলবার স্থানীয় লোকজন তাকে আটক করেন।
স্থানীয়দের অভিযোগ, আবদুর রহমান এলাকায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছিলেন। তবে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং আটকের বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
শেখ হাসিনাকে নরসিংদীতে দাওয়াত দেওয়ার দুই দিনের মাথায় তার আটকের ঘটনা এলাকায় আলোচনা তৈরি করেছে।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন