বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
Logo
×

শেখ হাসিনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে: প্রতিমন্ত্রী সোহেল মনজুর

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

শেখ হাসিনার জায়গা বাংলাদেশে নেই। তার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ও পৌর বিএনপি আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল পরবর্তী প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ছোটোখাটো বিষয় নিয়ে কেউ অপপ্রচার করবেন না। সরকার এ বিষয়ে সর্বক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখছে। অশান্ত গোপালগঞ্জ শিগগির শান্ত হয়ে যাবে। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বিভ্রান্তিকর তথ্য প্রচার ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিস্ট আওয়ামী লীগের লোকজনকে কোনো ধরনের প্রশ্রয় দেবেন না। যারা ফ্যাসিস্টদের প্রশ্রয় দেবেন, তাদের দলে থাকার সুযোগ নেই।’

আহম্মদ সোহেল মনজুর আরও বলেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী গোষ্ঠী দেশের বিভিন্ন স্থানে শান্তি বিনষ্ট, অগ্নিসংযোগ এবং মানুষের জানমালের ক্ষতি করছে। আমরা এখনো সহনশীলতার পরিচয় দিচ্ছি। তবে বাড়াবাড়ি করলে সরকার কঠোর ব্যবস্থা নেবে। ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড আর বরদাশত করা হবে না।’

নেছারাবাদ উপজেলা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, কেউ কখনো আইন নিজের হাতে তুলে নেবেন না। ফ্যাসিস্ট আওয়ামী লীগের কাউকে কোথাও দেখলে নিজেরা কোনো পদক্ষেপ না নিয়ে প্রশাসনকে অবহিত করবেন। প্রশাসনই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com