শনিবার, ১৮ জুলাই ২০২৬
Logo
×
সংসদ অধিবেশন

সংসদে আজ অর্থ, আর্থিক প্রতিষ্ঠান, ডাক-টেলিযোগাযোগ ও আইসিটি বিভাগ নিয়ে প্রশ্নোত্তর

প্রথম সমাচার ডেস্ক ২৪ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

আজ বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ মোতাবেক ২৪ জুন ২০২৬ তারিখ বিকাল ৩ ঘটিকায় বসছে জাতীয় সংসদের নির্ধারিত অধিবেশন। সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত দিনের কার্যসূচিতে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

নির্ধারিত কর্মসূচি অনুসারে, অধিবেশনের সূচনাতেই থাকছে প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে সংসদ সদস্যদের তোলা প্রশ্নের জবাব টেবিলে উপস্থাপন করা হবে অর্থ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সম্পর্কিত বিষয়ে।

এই পর্ব শেষ হওয়ার পর সংসদে শুরু হবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সাধারণ আলোচনা। এই আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা আগামী অর্থবছরের সার্বিক বাজেট কাঠামো ও পরিকল্পনা সম্পর্কে তাদের মতামত তুলে ধরবেন।

উল্লেখ্য, এই কার্যসূচি গত ২৩ জুন (৯ আষাঢ় ১৪৩৩) তারিখে ঢাকা থেকে জারি করা হয় এবং তাতে স্বাক্ষর রয়েছে সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার।

শেয়ার করুন:
লিঙ্ক কপি হয়েছে
Loading
আরও নিউজ লোড হচ্ছে...