প্রথম সমাচার ডেস্ক:
সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য নতুন বেতন কাঠামো প্রকাশ করেছে সরকার। জাতীয় বেতনস্কেল ২০২৬-এর আলোকে প্রণীত নতুন নির্দেশনায় বাহিনীপ্রধানের সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭২ হাজার টাকা। আর সৈনিকের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৪০০ টাকা। সেনাবাহিনীর পাশাপাশি নৌ ও বিমানবাহিনীর সদস্যদের জন্যও নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত যৌথ বাহিনী নির্দেশাবলি (জেএসআই) ০১/২০২৬-এ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসার, এএফএনএস অফিসার, অফিসার ক্যাডেট, মিডশিপম্যান, ফ্লাইট ক্যাডেট, এএফএনএস ক্যাডেট, অনারারি কমিশন্ড অফিসার, জেসিও, অন্যান্য পদমর্যাদার সদস্য, রিক্রুট, এনসি (ই), ধর্মীয় পরামর্শদানকারী কর্মকর্তা এবং এমওডিসি সদস্যদের মূল বেতন, ভাতা ও অবসরজনিত সুবিধা নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, সেনাবাহিনীপ্রধান, নৌবাহিনীপ্রধান ও বিমানবাহিনীপ্রধানের সর্বোচ্চ মূল বেতন ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল, ভাইস অ্যাডমিরাল ও এয়ার মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন ১ লাখ ৬৪ হাজার টাকা। মেজর জেনারেল, রিয়ার অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল পদমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
সেনাবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বেতন চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারিত হবে। গেজেটে দেওয়া স্কেল অনুযায়ী, সেকেন্ড লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা, ক্যাপ্টেনের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা এবং মেজরের ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
লেফটেন্যান্ট কর্নেলের মূল বেতন ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা, কর্নেলের ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা এবং ব্রিগেডিয়ার জেনারেলের ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। মেজর জেনারেল ও লেফটেন্যান্ট জেনারেলের বেতন যথাক্রমে ১ লাখ ৫৬ হাজার ও ১ লাখ ৬৪ হাজার টাকা।
সেনাবাহিনীর অনারারি ক্যাপ্টেনের নির্ধারিত মূল বেতন ৮৫ হাজার ৭৮০ টাকা এবং অনারারি লেফটেন্যান্টের ৭৬ হাজার ৯৬০ টাকা। মাস্টার ওয়ারেন্ট অফিসারের বেতন ৪৫ হাজার টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ১ লাখ ৬ হাজার ২০০ টাকা। সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ১ হাজার ২০০ টাকা এবং ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার থেকে ৯৬ হাজার ১০০ টাকা।
এ ছাড়া সার্জেন্টের মূল বেতন ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা, করপোরালের ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা, ল্যান্স করপোরালের ২৩ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা এবং সৈনিকের ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা। এনসিই পদে বেতন ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা। রিক্রুটের নির্ধারিত মূল বেতন ২১ হাজার ৪০০ টাকা।
নৌবাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বেতনও চাকরির মেয়াদ অনুযায়ী নির্ধারিত হবে। অ্যাক্টিং সাব লেফটেন্যান্টের মূল বেতন ৪৬ হাজার ২০০ থেকে ৪৮ হাজার ৬০০ টাকা। সাব লেফটেন্যান্টের ৪৮ হাজার ৩০০ থেকে ৫৮ হাজার ৮০০ টাকা এবং লেফটেন্যান্টের ৫৮ হাজার থেকে ৯০ হাজার টাকা।

সিলেটে ২৫ ক্রাশার মিল গুঁড়িয়ে দিল প্রশাসন
ভোলায় যুবদলের নতুন কমিটির সভাপতি ফেরদৌস, সম্পাদক মনির
গণপিটুনিতে নিহত যুবলীগ নেতার ভাইয়ের মরদেহ নিতে আসেনি কেউ