শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Logo
×

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা, ক্ষোভ জানালেন সারওয়ার তুষার

Icon প্রথম সমাচার ডেস্ক

সাতক্ষীরায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম নামের যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপি নেতা সারোয়ার তুষার।

তিনি বলেন, কোনো সভ্য গণতান্ত্রিক রাষ্ট্রে এই বর্বরোচিত হত্যাকাণ্ড বিচারহীন থাকতে পারে না।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

পোস্টে সারোয়ার তুষার নিহত শামীমকে মানসিক ভারসাম্যহীন উল্লেখ করে হত্যাকারীদের ‘কতিপয় বর্বরের দল’ বলে আখ্যা দেন।

পোস্টের শেষে তিনি এই হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার দাবিও জানান।

উল্লেখ্য, সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের বাসিন্দা নিহত ওয়াহিদুজ্জামান শামীম। ধর্ম অবমাননার অভিযোগে দফায় দফায় পিটুনিতে প্রাণ হারান তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রথম দফায় পিটুনির পর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। সেদিনই রাত ৮টা ৪০ সেখান থেকে তাকে ছিনিয়ে নিয়ে দ্বিতীয় দফায় মারধর করা হয়। পরে অবস্থা আরও অবনতি হলে অন্য হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

শামীমের পরিবারের সদস্যদের তথ্যমতে, কয়েক দিন ধরে শামীম অস্বাভাবিক আচরণ করছিলেন। তাদের ভাষ্য, শামীম মানসিকভাবে সুস্থ ছিলেন না। কয়েক দিন আগে তিনি বিষপান করে আত্মহত্যার চেষ্টাও করেছিলেন।

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com