রোববার, ২২ নভেম্বর ২০২৬
Logo
×

সাবেক সংসদ সদস্য তারানা হালিমের খোঁজে বাসায় পুলিশের অভিযান

Icon প্রথম সমাচার ডেস্ক

প্রথম সমাচার ডেস্ক:

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী তারানা হালিমের খোঁজে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকালে গুলশান-২ এলাকার ওই বাসায় অভিযান চালায় পুলিশ। তবে তারানা হালিমকে ওই বাসায় পাওয়া যায়নি ব‌লে জা‌নি‌য়ে‌ছে পু‌লিশ। তবে রাত প্রায় ৮টা পর্যন্ত সেখানে পুলিশ ছিল। এ সময় ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, ‘একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে তারানা হা‌লিম ওই সময় বাসায় ছি‌লেন না।’

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া বলেন, ‘বিকাল ৩টার পর পুলিশ সদস্যরা বাসায় আসেন। এরপর বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।’

তিনি বলেন, ‘ম্যাডাম তো বাসায় নাই। ম্যাডামের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ ওপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

সূত্র: মূল প্রতিবেদন

আরও খবর লোড হচ্ছে...
লিঙ্ক কপি হয়েছে!

« বিস্তারিত কমেন্টে »
prothomsomachar.com