প্রথম সমাচার ডেস্ক:
সিলেটে ডিবি পুলিশের অভিযানে ভোর রাতে নগরীর জল্লারপাড়স্হ গ্র্যান্ড প্যালেস হোটেল থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, কক্সবাজার-৪ আসনের আব্দুর রহমান বদি’র ভাই,ছেলেসহ ৪ জনকে আটক করেছে মেট্রোপলিটন পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) ভোরে তাদের গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন ১.আব্দুস শুক্কুর ২.আমিনুর রহমান আমিন ৩. আব্দুর রহমান বদির ছেলে শাওন আরমান ৪. টেকনাফ পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ হোসেন (৩৪)।
আটককৃতদের কক্সবাজার পুলিশের হাতে হস্তান্তর করেছে বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
সূত্র: মূল প্রতিবেদন

গুলশানে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন