বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পরিচালনা সংক্রান্ত একটি নতুন সংসদীয় পরিকল্পনা যত দ্রুত সম্ভব অনুমোদন করার কথা জানিয়েছেন ইরানের পার্লামেন্ট বা মজলিস সদস্য আলাউদ্দিন বোরুজেরদি।
তিনি জানান, প্রস্তাবিত এই ‘নতুন ব্যবস্থা’র অধীনে ইরানের ‘অনুমতি ছাড়া’ কোনো জাহাজ ওই প্রণালি দিয়ে চলাচল করতে পারবে না।
ইরান এই প্রণালিতে ট্রানজিট টোল বা যাতায়াত শুল্ক আরোপ করার কথাও ভাবছে বলে উল্লেখ করেন আলাউদ্দিন বোরুজেরদি।
ইরানের পার্লামেন্টের এই সদস্য বলেন, ‘যেহেতু নিরাপত্তা বজায় রাখা এবং চলাচলকারী জাহাজগুলোকে পরিষেবা প্রদানের ক্ষেত্রে খরচ হয়, তাই এ প্রণালি দিয়ে যাতায়াতের জন্য ট্রানজিট টোল সংগ্রহের একটি কাঠামো তৈরি করতে হবে।’
ইরানের পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বেরিয়ে আসার সময় এসে গেছেও বলে মন্তব্য করেন তিনি।
আলাউদ্দিন বোরুজেরদির মতে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানের পরমাণু স্থাপনায় হামলা করার পর এ চুক্তির প্রাসঙ্গিকতা আর থাকে না।

নতুন করে হামলা হলে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের গোপন সামরিক ঘাঁটি হবে ইরানের লক্ষ্যবস্তু
মোজতবা খামেনির শাসনব্যবস্থা উচ্ছেদে মোসাদকে নির্দেশ নেতানিয়াহুর
স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে শক্তিশালী ভূমিকম্প, সর্বাত্মক সহযোগিতার নির্দেশ শি জিনপিংয়ের