রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার পাবনা হাউস গলি এলাকায় পূর্বশত্রুতার জেরে এক সহিংস মারামারির ঘটনা ঘটেছে। এতে ৩৪ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দিন চিশতি আহত হয়েছেন। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে শাকিল (৩৮) নামে একজনকে আটক করেছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পাবনা হাউস গলির আব্বাসের গ্যারেজের সামনের পাকা রাস্তায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টার দিকে আব্বাসের ছেলে বাপ্পির সঙ্গে পূর্বশত্রুতার জেরে রেজাউলের ছেলে আপনের কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে রেজাউল, শাকিল ও শাকিলের ছেলেসহ আরও কয়েকজন এতে জড়িয়ে পড়ে এবং তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।
খবর পেয়ে বাপ্পির বাবা আব্বাস উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে আব্বাস উদ্দিন মারাত্মকভাবে আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়েরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোঃ আক্কেল আলী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনায় জড়িত শাকিলকে আটক করে।
বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
শু

৭ নভেম্বর না হলে আজকের বাংলাদেশ আমরা পেতাম না : আবদুস সালাম