জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানের নাম ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এবারের তালিকায় অন্যতম আলোচিত নাম সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হচ্ছে।
বিভিন্ন ক্ষেত্রে মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান
মুক্তিযুদ্ধ:
- মেজর মোহাম্মদ আবুল জলিল (মরণোত্তর)
- ফৌজদারহাট ক্যাডেট কলেজ (প্রতিষ্ঠান)
বিজ্ঞান ও প্রযুক্তি:
- অধ্যাপক ড. জহুরুল করিম
চিকিৎসাবিদ্যা:
- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
সংস্কৃতি:
- হানিফ সংকেত (এ কে এম হানিফ)
- বশির আহমেদ (মরণোত্তর)
সাহিত্য:
- ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)
ক্রীড়া:
- জোবেরা রহমান লিনু
সমাজসেবা/জনসেবা:
- ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর)
- মাহেরীন চৌধুরী (মরণোত্তর)
- মো. সাইদুল হক
- এস ও এস চিলড্রেন ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ
- গণস্বাস্থ্য কেন্দ্র
গবেষণা ও প্রশিক্ষণ:
- মোহাম্মদ আবদুল বাকী (পিএইচডি)
- অধ্যাপক ড. এম এ রহিম
- অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া
জনপ্রশাসন:
- কাজী ফজলুর রহমান (মরণোত্তর)
পল্লী উন্নয়ন:
- পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)
পরিবেশ সংরক্ষণ:
- আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)
প্রতি বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এ পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তরা ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সনদপত্র এবং সম্মাননার চেক পেয়ে থাকেন।

