রাজধানীর বনানীতে সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোসা. দুলালী বেগম (৫০) নামে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিহত দুলালী বেগম ময়মনসিংহের শেরপুর জেলার বাদশা মিয়ার স্ত্রী। আজ মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, দুর্ঘটনার পর দুলালী বেগমকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
এ বিষয়ে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, গাড়ির ধাক্কায় এক নারী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়িটি সিটি করপোরেশনের কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

সম্প্রীতির দেশ গড়তে সকল ধর্মের ধর্মগুরুদের এগিয়ে আসতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী