ফেনী সদর উপজেলা বিএনপির সদস্যসচিব আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, তিনি রাজনৈতিক কোনো অপ্রীতিকর ঘটনার সুনির্দিষ্ট খবর পাননি। তবে অনাকাঙ্ক্ষিত কোনো বিশৃঙ্খলা ঘটেছে কি না, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. সাজিদ কামাল বলেন, পাঁচগাছিয়ায় স্থানীয় কিছু লোক বিএনপি নেতা ও সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কামালসহ কয়েকজনকে রক্তাক্ত করেছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন:রেলপথে সিলেটমুখী ১১ দলের লংমার্চ স্থগিত
ফেনী মডেল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, পাঁচগাছিয়া এলাকায় দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

রেলপথে সিলেটমুখী ১১ দলের লংমার্চ স্থগিত