কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অভিযুক্তের মোবাইল ফোনে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) কুমিল্লা জেলা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে, রোববার (২৫ অক্টোবর) তাকে আটক করা হয়েছে।
জানা গেছে, শাসনগাছা এলাকায় দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশ এক মোটরসাইকেলচালককে থামার সংকেত দেয়। এ সময় তিনি নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দিয়ে নাম রাসেল বলে জানান। তবে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ও প্রয়োজনীয় প্রমাণ দেখাতে না পারায় দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট নিয়ম অনুযায়ী মোটরসাইকেলটি ডাম্পিংয়ে পাঠান।
পরদিন ২৫ অক্টোবর মোটরসাইকেলটি ছাড়িয়ে নিতে ট্রাফিক পুলিশ কার্যালয়ে যান রাসেল হোসেন। এ সময় তিনি পুনরায় নিজেকে সিআইডি কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। তাঁর পরিচয় নিয়ে সন্দেহ হলে ট্রাফিক পুলিশ বিষয়টি তাৎক্ষণিকভাবে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশকে জানায়।
খবর পেয়ে ডিবি পুলিশের একটি বিশেষ দল ট্রাফিক পুলিশ কার্যালয়ে গিয়ে তাঁর পরিচয় ও কর্মস্থল যাচাই করে। পুলিশের দাবি, যাচাইয়ে তাঁর সিআইডি কর্মকর্তা হওয়ার কোনো সত্যতা পাওয়া যায়নি। পরে তাঁর মোবাইল ফোন তল্লাশি করে সিআইডির লোগোসংবলিত একটি ভুয়া পরিচয়পত্রের ছবি এবং এআই প্রযুক্তিতে তৈরি সিআইডি লেখা কটি পরা একটি ছবি পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল হোসেন দীর্ঘদিন ধরে ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করার কথা স্বীকার করেছেন।

মাত্র ১৫ দিনেই ফকির লালন সাঁইয়ের দানবাক্সে মিলল ৮ লাখ টাকা
দেশে বর্তমানে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী
দেড় ঘণ্টার চেষ্টায় কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১