আজ দুপুরের পর গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকার একটি কারখানার শ্রমিকরা হঠাৎ বিক্ষোভ শুরু করেন।একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
এতে সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে শ্রমিক আন্দোলনের মুখে অপ্রীতিকর ঘটনা এড়াতে ও পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়কে অবস্থান নিয়েছেন। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে এবং শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।

৯ গুলিতে আহত উল্লেখ করে মামলা, তদন্তে উঠে এল ‘ঘটনাই ঘটেনি’: হাসিনাকে অব্যাহতির সুপারিশ
শ্রমিক আন্দোলনের নামে একটি রাজনৈতিক মহল অস্থিতিশীলতা সৃষ্টি করছে: শ্রমমন্ত্রী
পাবনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬, একই সঙ্গে জানাজা-দাফন